সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর কোম্পানির অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রনি (২৯) গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ১৯ জুলাই রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পারিবারিক আদালত আইন, ১৯৮৫-এর ১৬(৩)(বি) ধারায় তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার খাকডহর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ দুলাল মিয়া। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ বলেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *