মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে এক স্কুলছাত্রকে মারধর ও এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার একটি এলাকায় কয়েকজন কিশোর সংঘবদ্ধভাবে এক স্কুলছাত্রকে মারধর করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত তদন্তে নামে।
এরপর অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *