সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং ডিবির ওসি দক্ষিণ ওসি উত্তরের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে ২১ মে রাত ৯টায় কোতোয়ালী মডেল থানার নিউ কলোনী এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ মোঃ আবু সাঈদ খান ওরফে রানা, ৩, ও মোঃ রনি খান, ৩২, কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। দুজনই নেত্রকোনার পূর্বধলা থানার বাদেপুটিকা গ্রামের বাসিন্দা।
দ্বিতীয় অভিযানে একই দিন রাত ২টা ৫ মিনিটে খাগডহর ঘুন্টি এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ শাওন মিয়া, ২১, ও মোঃ জুলহাস, ২, কে গ্রেপ্তার করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। তারা দুজনই কোতোয়ালী থানার গলগন্ডা ও চর সিরতা এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া মাদকের বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল। চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
