মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এরই ধারাবাহিকতায় হাজীরহাট থানা পুলিশের একটি অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নি.) মো. আব্দুস সালাম মিয়া, এসআই (নি.) মো. হানিফ উদ্দিন মণ্ডল, এএসআই (নি.) মো. লিয়াকত আলী, এএসআই (নি.) মো. দেলোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে হাজীরহাট থানাধীন নজিরেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৯/২৬ (তারিখ: ২৩ জুলাই ২০২৬) রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে হাজীরহাট থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ভিকটিম বা উদ্ধারকৃত আলামত নেই এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের মতে, অপরাধ নিয়ন্ত্রণ, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে হাজীরহাট থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশের এমন ধারাবাহিক তৎপরতা অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *