সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর সদর কোম্পানির দুটি আভিযানিক দল। রোববার (৯ আগস্ট) জেলার কোতোয়ালী থানার আকুয়া বোর্ডঘর ও মান্নান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার আকুয়া বোর্ডঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলার জিআর-৯৩৮/২৫ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফারুক মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই কোম্পানির অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কোতোয়ালী থানার মান্নান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কোতোয়ালী থানার মাদক মামলা নং-১০২(৫)১৬, জিআর-৫৯১/১৬ এবং ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১(ক)/(খ) ধারায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রনি ইসলাম রনি মিয়া (৩৮)-কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *