মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

আজ ১২ আগস্ট ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন বাঘা আড়পাড়া গ্রামের জনৈক মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর হতে রাত ১২.৩০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল ESkuf সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: সাজদার রহমান (৪৩) ও ২। মো: মিজানুর রহমান (১৯)। মো: সাজদার রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (হিন্দুপাড়া) গ্রামের মো: ওমর আলীর পুত্র এবং মো: মিজানুর রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (নতুনপাড়া) গ্রামের মো: তছিকুল ইসলামের পুত্র।

রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ আজ ১২ আগস্ট ২০২৬ খ্রি. রাত ১২:০৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অবৈধ মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন বাঘা আড়পাড়া গ্রামের জনৈক মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর দুই জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ আজ ১২ আগস্ট ২০২৬ খ্রি. রাত ১২:১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে অভিযুক্তদ্বয়ের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পালসার N160cc মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে রাত ১২:৩০ ঘটিকায় বাঘা থানা পুলিশ উক্ত মোটরসাইকেল চালক অভিযুক্ত মো: সাজদার রহমান এবং পিছনে বসে থাকা অভিযুক্ত মোঃ মিজানুর রহমান এর মাঝখানে সিটের উপর সাদা রঙের বস্তার ভিতরে কাগজের কার্টুনের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল ESkuf সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করে।

অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *