সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

বাংলা নববর্ষ ১লা বৈশাখ উপলক্ষে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র জয়নাল আবেদীন পার্কে র‍্যাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আজ ১৪ এপ্রিল দুপুর ১৩.৩০ ঘটিকায় র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম(বার) র‍্যাব কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন। সেখানে দুষ্কৃতি ও ছিনতাইকারী প্রতিরোধে ২৪ ঘন্টা কাজ করবে র‍্যাব সদস্যরা। এছাড়াও অসুস্থ হয়ে পরা দর্শনার্থীদের জন্য ফার্স্ট এইড ব্যবস্থা থাকবে। র‍্যাবের একটি দক্ষ মেডিকেল টিম ফার্স্ট এইড সেবা নিশ্চিত করবে। তৃষ্ণার্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং হয়রানি প্রতিরোধে অভিযোগ কেন্দ্র। এসময় র‍্যাব-১৪ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *