মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে রবিবার আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে শান্তির বারতা নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

পরে স্বাধীনতা প্রাঙ্গণে সমাবেশ, জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান পরিবেশন, বর্ষবরণ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালি খাবার পরিবেশন করা হয়। নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সহযোগিতায় স্বাধীনতা প্রাঙ্গণে পহেলা বৈশাখ হতে সাতদিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলায় ৪০টি স্টল বসানো হয়েছে। অপরদিকে উৎসব মুখর পরিবেশে জেলা সকল উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথক ভাবে নববর্ষ উৎযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *