লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
১৪৩০ বাংলা পুরাতন সালকে বিদায় নতুন ১৪৩১ বাংলা সাল নববর্ষকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ন্যায় বরণ করলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার সর্বস্তরের মানুষ। পহেলা বৈশাখের বেলা উঠার সাথে সাথে বাংলা নতুন বছর কে স্বাগত জানানোর উৎসবে আনন্দে মেতে উঠেছে অত্র উপজেলার লোকজন, এসো এসো হে বৈশাখ কবিতার ভাষায় বৈশাখকে একদিকে আহবান জানানো হয়েছে অপর দিকে জীর্ণ সীর্ণ পুরাতন কে বিসর্জন দেয়ার জন্য সকলের প্রতি আহবান ও জানানো হয়েছে। আমরা বাঙালী বাংলাকে নিয়েই আমাদের চির গর্ব, আমাদের হৃদয়ের সাথে গেঁথে আছে হাজার বছর ধরে এ যেন এক ভালবাসা। জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই এপ্রিল ২০২৪ রবিবার পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত গাওয়ার পর “এসো এসো হে বৈশাখ ” বৈশাখ উপলক্ষে মনমাতানো গান ও নাচ পরিবেশনের পর উপজেলা নিবার্হী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে ১৪৩১ বাংলা নববর্ষকে বরণ করার বিষয়ে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, বক্তব্যে বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হক সবার জীবনে বয়ে আসুক সুখ আর শান্তি, সমাজ থেকে চিরতরে দূরিভূত হক মিথ্যা অন্যায় অনাচার, অত্যাচার, দূনির্তী ও অশান্তি সকলের জীবন হয়ে উঠুক সমৃদ্ধময় একথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সকলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ ও শান্তি মঙ্গল কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। এরপর অত্র কলেজ মাঠে চলে আদীকালের খাবার পান্তা ভাতের পালা তারপর শুরু হয় গ্রাম বাংলার আদীকালের খেলা ধুলা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে নববর্ষ উপলক্ষে যাকজমক পূর্ণভাবে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে, মেলাতে লোকজনের ভির ছিল চোখে পরার মতো ১৫ই এপ্রিল সোমবার উক্ত বৈশাখী মেলার সমাপ্তি ঘটবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *