আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর সেনি ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল ভেন্যুতে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এ সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায়
যুক্তি, তথ্য, বুদ্ধিমত্তা ও সাবলীল উপস্থাপনার অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত এ পর্বে প্রতিপক্ষকে পরাস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবংীীিতনান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান।

সেমিফাইনাল পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, তথ্যনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা, উপস্থিত বুদ্ধি এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন। প্রতিটি পর্বেই বিতার্কিকদের মধ্যে ছিল যুক্তির লড়াই, পাল্টা যুক্তি এবং বিষয়ভিত্তিক গভীর বিশ্লেষণ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য।

প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে নিজেদের যুক্তি ও মেধার স্বাক্ষর রাখার সুযোগ পাবে। ফাইনাল পর্বকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ জনাব আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান শিক্ষার্থীদের মেধা, মনন, যুক্তিবোধ ও বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। বিতর্ক শুধু প্রতিযোগিতায় জয়-পরাজয়ের বিষয় নয়; বরং এর মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক তথ্য যাচাই, যুক্তির মাধ্যমে মত প্রকাশ, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গঠনমূলক চিন্তা করার শিক্ষা লাভ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা, সৃজনশীলতা ও গঠনমূলক বিতর্কের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, যুক্তিনির্ভর সমাজ গঠন এবং সুস্থ বিতর্কের সংস্কৃতি ছড়িয়ে দিতে জেলা প্রশাসন, ময়মনসিংহ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *