মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নির্দেশনায় নিয়মিত মামলার আসামি গ্রেফতারে পরিচালিত অভিযানে মোঃ মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে হাজীরহাট থানাধীন উত্তর কামদেবপুর গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী অফিসার ইনচার্জ, হাজীরহাট থানার নেতৃত্বে পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ হানিফ উদ্দিন মন্ডল, এএসআই (নিঃ) মোঃ শাহীনুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মিজানুর রহমান উত্তর কামদেবপুর গ্রামের মোঃ ইলিয়াস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হাজীরহাট থানায় মামলা নং-০৬/৭৯, তারিখ ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে দণ্ডবিধি ১৮৬০-এর ৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের নিয়মিত অভিযান ও আইনগত তৎপরতার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
