আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

যুক্তিতে মুক্তি, সত্যের জয়—বিতর্কে গড়ি আগামীর পরিচয় প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে এই গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫আসনের জাতীয় সংসদ সদস্য
মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
মোতাহার হোসেন তালুকদার,জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলা এবং সদর ও সিটি কর্পোরেশন এলাকা থেকে মোট ৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চর্চাকে উৎসাহিত করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল— “গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।” এ বিষয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রস্তাবের পক্ষে এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রস্তাবের বিপক্ষে যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতার অন্যান্য পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিতার্কিকদেরও পুরস্কৃত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *