মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ভেড়ার বাজারের ঋষিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানসুর শিকদার (৩০) ও সেলিম শেখ (৩৬)। ডিবি পুলিশের দাবি, মানসুর শিকদারের কাছ থেকে ২৫ পিস এবং সেলিম শেখের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়ায় মানসুর শিকদারের বসতবাড়ি সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *