সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী নিজাম উদ্দিনের নির্বাচিত হওয়ার লক্ষ্যে চরপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং ওয়ার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ১৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আলমগীর হোসেন ঈশা, সাবেক সভাপতি ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল মুনসুর আহমেদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দুলাল, আফাজ উদ্দিন, আনিছ, মোসলেম উদ্দিন, মিলন, হারুন, সুরুজ, তৌহিদ সাবেক ছাত্রনেতা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। আগামী নির্বাচনে তাকে সমর্থন দিয়ে ১৪ নং ওয়ার্ডের উন্নয়ন ত্বরান্বিত করতে চান তারা।
প্রার্থী নিজাম উদ্দিন বলেন, নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট মেরামত, যুবসমাজের কর্মসংস্থান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে কাজ করবেন। এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
সভায় স্থানীয় যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
