মোরশেদ মিয়া
প্গইবান্ধা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১নং কঞ্চিপাড়া ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চালের স্লিপ বিতরণ করা হয়েছে।
স্লিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শানু। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
