সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

তারাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তারাকান্দা থানাধীন ৭ নং রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, এসআই আলাল উদ্দিন, এএসআই গোলাম ফারুক ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আকিজ মিয়া (২৬), পিতা- মৃত লিয়াকত আলী, সাং- মারুয়াকান্দি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ।

পুলিশ জানায়, এ ঘটনায় তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ, ময়মনসিংহ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *