নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ
ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের হামলায় সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মোলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করণের দাবীতে শনিবার (১৪ফেব্রুয়ারী) বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় জনতা। মিছিলে পুরুষ মহিলারা অংশ গ্রহণ করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *