মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ‌

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার পৌর মার্কেটে দীর্ঘদিন ধরে একটি কথিত হোমিও ফার্মেসি পরিচালনা করে আসছেন ডাঃ রাম কৃষ্ণ গুহ। দোকানের নাম “রতি হোমিও ফার্মেসি”, দোকান নং–১১৩, ব্লক–৮, পৌর মার্কেট, কোটালীপাড়া।
সম্প্রতি সাংবাদিকদের একটি দল সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে ডাঃ রাম কৃষ্ণ গুহ নিজেই স্বীকার করেন—
“আমি আমার বাপ-দাদার কাছ থেকে চিকিৎসা শিখেছি। ছয় মাসের একটি ট্রেনিং করেছি।”
তবে বিস্ময়করভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত কোনো বৈধ ডিগ্রি, নিবন্ধন সনদ বা প্রশিক্ষণের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। নিজেকে তিনি এল.এইচ.এম.পি পরিচয় দিলেও এর পক্ষে কোনো সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ উপস্থাপন করতে পারেননি।
ভুল চিকিৎসার ঝুঁকিতে সাধারণ মানুষ
এলাকাবাসীর অভিযোগ, কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও অনুমোদন ছাড়াই তিনি নতুন, পুরাতন ও জটিল রোগের চিকিৎসার দাবি করছেন, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে “জার্মানী ঔষধ” ব্যবহার করে জটিল রোগের চিকিৎসার প্রচার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় এক ভুক্তভোগী বলেন,
“তিনি যদি প্রকৃত ডিগ্রিধারী না হন, তাহলে ভুল চিকিৎসায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তখন এর দায় কে নেবে?”
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
এলাকাবাসীর জোর দাবি—
অবিলম্বে রতি হোমিও ফার্মেসির বৈধতা যাচাই
ডাঃ রাম কৃষ্ণ গুহর ডিগ্রি ও নিবন্ধন তদন্ত
অনুমোদনহীন চিকিৎসা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভুয়া বা অর্ধশিক্ষিত চিকিৎসকের হাতে চিকিৎসা নেওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই বিষয়টি দ্রুত খতিয়ে দেখা জরুরি।
এখন প্রশ্ন উঠেছে—
👉 কার অনুমতিতে ডিগ্রিহীন ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন?
👉 স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন কি আদৌ এ বিষয়ে নজর দেবে?
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *