লুৎফর রহমান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি ও কালাই উপজেলা প্রশাসন, জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ১০ ই নভেম্বর (২০২৬ ) মঙ্গলবার বিকালে উক্ত মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের খেলার মাঠে প্রভাষক আলহাজ্ব জনাব রুহুল আমিন এর সভাপতিত্বে যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার সুন্দর এবং মাদকাসক্তি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে কোরআন পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
উক্ত অনুষ্ঠিত সমাবেশে ৪০ তম বিসিএস শিক্ষা ফজলে রাব্বি ও শামীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। তিনি মাদকদ্রব্যের কুফল ও ক্ষতির দিক তুলে ধরে বক্তব্যে বলেন মাদক ক্ষতি আর ধ্বংস ছাড়া কোনদিন সুফল বয়ে আনে না, আনবে ও না।
এরপর মাদক ও জুয়া মুক্ত দুর্নীতিমুক্ত, শিশু ধর্ষণ , নারী নির্যাতন, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব ও ছাত্র সমাজ, ইমাম ,শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ , সাংবাদিক গণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে মাদক,জুয়া দূর করি এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে লড়াই, সংগ্রামের মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলি। এবিষয়ে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করার কথা ব্যক্ত করে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি শাকিল আহমেদ। প্রধান আলোচক বলেন কোন ব্যক্তি মাদকাসক্তে আসক্ত হলে তাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিনা টাকায় চিকিৎসা করা হয়। আরো বলেন মাদক সবচেয়ে খারাপ এখান থেকে যুব সমাজসহ সকলকে দূরে থাকার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি )সাইদুল আলম তিনি মাদক বিষয় বলেন মাদক সমাজে জটিল ও কঠিন ভয়াবহ একটি সমস্যা। এতে সমাজ নষ্ট এবং যুবসমাজ ধ্বংস ,
নিজ পরিবারে অশান্তি অন্যের সুখ শান্তি নষ্ট। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়ারু ধরা পড়লে আমার হাত থেকে কোনক্রমেই ছাড় পাবে না। এ বিষয়ে সকলের কাছে খবর দিয়ে সহযোগিতা করার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির। তিনি মাদক, জুয়া বন্ধের ব্যাপারে বলেন আমার দল থেকে সার্বিক সহযোগিতা করা হবে। যদি বিএনপি দলের কোন ব্যক্তি ওইসব কাজে জড়িত থাকে তাকে ধরে আইনে আওতায় এনে প্রশাসককে শাস্তি দেওয়ার কথা বলেছেন। আরো বলেন ওই ব্যক্তির পক্ষে বিএনপি’র দল থেকে থানায় কোন সুপারিশ করা হবে না
এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম। মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী মন্ডল ও মোফাজ্জল হোসেন, ইউনিয় ন বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুল মালেক আকন্দ। উন্নয়ন ফর্মের সভাপতি রাশেদুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় উল্লেখিত মাত্রাই ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং জামায়াতে ইসলামী দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ , জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত মাদক বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।
সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।
