মোঃ মোরশেদ মিয়া

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় সুজন কুমার (৩৮) নামে গাইবান্ধা জর্জ কোর্টের মুহুরীর চাইনিজ কুড়ালের আঘাতে মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার খামার বল্লোমঝার ইউনিয়নের মৃত নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।

গাইবান্ধার বল্লমঝাড় সারের বাজার দক্ষিন পাশে রাস্তার পাশে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সুজন কুমারকে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়।

স্থানীয় – পরিবার সুত্রে জানা যায় , সুজন কুমার নিজ বাসা হতে বাজারে যাওয়ার পথে অপরিচিত দুইজন লোক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য বাড়ি থেকে কিছু দূরে ইটের ভাটার পাশে নিয়ে গিয়ে অতর্কিত কুড়াল দিয়ে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরিবারের দাবী, একই এলাকার নরেশের সাথে দীর্ঘদিন ধরে টাকা লেনদেনসহ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই রেস ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানান।

এব্যাপারে বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলি বলেন, খবর পেয়ে আসছি, সে খুব ভালো ছেলে, হত্যাকারী যারাই হউক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ির সামনে পিছন থেকে কে বা কারা কুড়াল দিয়ে মাথার পিছনে আঘাত করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সাথে কথা বলে জানতে পারছি এটা কোন রাজনৈতিক ইস্যু নয়। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *