সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই ধোবাউড়া থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কার্যক্রম জোরদার করেন। তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের আগেই মামলার তদন্ত শেষ করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, শিশু ধর্ষণ ও হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আরও বলেন, ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে। আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করায় পুলিশ প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মামলার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *