বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোণা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মানবিক জননেতা মুখলেছুর রহমান খান খসরু।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমার এই পথ চলা।
মুখলেছুর রহমান খান খসরু নেত্রকোণার একজন সুপরিচিত রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি বর্তমানে নেত্রকোণা আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। আমি ৪নং সিংহের বাংলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। দীর্ঘদিন ধরে আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এলাকায় খসরুর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে তার প্রার্থিতার ঘোষণাকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনেক ভোটার ও সাধারণ জনগণ মনে করছেন, নির্বাচিত হলে মুখলেছুর রহমান খান খসরুর নেতৃত্বে ৪নং সিংহের বাংলা ইউনিয়ন উন্নয়নের রুল মডেল হিসেবে পরিগণিত হবে ও সুশাসন প্রতিষ্ঠা পাবে বলে বিজ্ঞ মহল মতামত পেশ করেন।
