সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ মহানগরের রাজনৈতিক অঙ্গনে একজন ত্যাগী, পরিশ্রমী ও মাঠপর্যায়ের পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিত মুখ নূরে আলম সিদ্দিকী আলম।
দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রাম, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ছাত্ররাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক পথচলার সূচনা। রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল এবং অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের একজন সক্রিয় ও দায়িত্বশীল কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দলের আদর্শের প্রতি অগাধ বিশ্বাস তাঁকে রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়।
ময়মনসিংহ ও ঢাকায় রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর যুবদলের ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার ২ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি মহানগর যুবদলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল নেতাকর্মীরা।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও নূরে আলম সিদ্দিকী আলম সবসময় দলের জন্য নিবেদিত থেকে কাজ করে গেছেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা, তৃণমূলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত।
ময়মনসিংহ মহানগরের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সাহসী, গঠনমূলক ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। তরুণদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখা এবং গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
রাজনৈতিক সহযোদ্ধারা মনে করেন, নূরে আলম সিদ্দিকী আলমের রাজনৈতিক জীবনের মূল শক্তি হলো তাঁর সততা, ত্যাগ, কর্মীবান্ধব মনোভাব এবং দলীয় আদর্শের প্রতি অবিচল আস্থা। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি ময়মনসিংহ মহানগরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা রেখে যাবেন।
