মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

১৯ জুলাই পুলিশ সুপার, নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় অভিযান চালিয়ে ২২(বাইশ) লিটার চোলাই মদ সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীগনের নাম ১। রিপন পারভেজ(২৫), পিতা- মৃত আঃ হামিদ, মোবা- ০১৭৯৬-১২০৪৬৪ ২। মোঃ সেলিম রেজা(২৫), পিতা- মোঃ সোহরাব প্রামানিক, মোবা- ০১৩০০৭-৫১৮০৫২ উভয় সাং- তল্লা সর্বজান, ৩। শ্রী সুতেষ(৬০), পিতা- মৃত শিবা, সাং- সাতঘরা, সর্বথানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও মজুদ রাখিয়া বিক্রয় কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *