মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাজীরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি-এর নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একটি টিম গংগাহরি এলাকার ফতেআলী আজাদের নার্সারির ভেতরে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মাসুম মিয়া (৩২) ও মো. রায়হান কবির (২৬)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০০ টাকা।
পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা জনমনে ইতিবাচক বার্তা দিচ্ছে। পাশাপাশি অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *