মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরে মাদকের বিস্তার রোধে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) চলমান বিশেষ অভিযানে আবারও সাফল্য এসেছে। তাজহাট থানার একটি বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আরপিএমপির তাজহাট থানাধীন কোর্ট ঘাঘটপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ)-এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই বনমালী রায় ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন কোর্ট ঘাঘটপাড়া এলাকার মোঃ আমিনুল ইসলাম (২৭) ও মোঃ মিন্টু শেখ (৩০)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১২ পুড়িয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদক নির্মূলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক ও কঠোর অভিযান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন পেশাদার ও আন্তরিক উদ্যোগ প্রশংসার দাবিদার। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা ও অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *