মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা পুলিশের অভিযানে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর গ্রামের একটি পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই ফারহান কাজী ও সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ছবির উদ্দিন ওরফে ছগির ডাকাত (৪০), বাড়ি বদরগঞ্জ উপজেলার শীবপুর কুঠিপাড়া এলাকা এবং মোঃ মোস্তাকিম (৪২), বাড়ি রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিন দলপাড়া এলাকায়।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
