মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত সংসদ সদস্য মানসুরা আক্তার, সংসদ সদস্য হওয়ার পর প্রথমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগমন করায় তাঁকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নিয়েছেন ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন,খলিশাউর ইউনিয়ন, ও বৈরাটি ইউনিয়নের বি এন পি
,যুবদল,স্বেচ্ছাসেবক,ছাত্রদল সহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও শ্যামগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ।

আজ শনিবার (২৩ মে /২৬ ) সন্ধ্যায় উপজেলার প্রবেশদ্বার শ্যামগঞ্জ বাজারে পৌঁছালে যুবদলের অস্হায়ী কার্যালয়ে তাঁকে এই বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্হিত ছিলেন,পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়েদ আল মামুন শহীদ ফকির,পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক,পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক মোঃ ইশিতিয়াক আহমেদ বাবু,পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান,পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব, ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ,সহ অধ্যাপক আবুল কাসেম খান সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল পূর্বধলা উপজেলা শাখা,পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু।

সংসদ সদস্য মানসুরা আক্তারের আগমনকে কেন্দ্র করে বিকালের পর থেকেই পূর্বধলার প্রবেশ মুখসহ প্রধান প্রধান সড়কে দলীয় নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। এমপি’র গাড়ি পূর্বধলা শ্যামগঞ্জ বাজার ধান মহলে পৌঁছালে শত শত নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও স্লোগানে মুখরিত করে তাঁকে স্বাগত জানান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে দাঁড়িয়ে ফুলের শুভেচ্ছা ও তোড়া উপহার দেন।

সংসদ সদস্য মানসুরা আক্তার তার স্বাগত বক্তবের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বি এন পির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এ অর্জন শুধু আমার ব্যক্তি গত না,রাজপথে আন্দোলন সংগ্রামে যুক্ত সকল ছাত্রকর্মীর সম্মিলিত স্বীকৃতি। আমি পূ্র্বধলা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে বিএন পি সহ তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে সমন্বয় করে কাজ করবো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *