মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

আজ বেলা ১১:০০ ঘটিকায় দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার আলোকে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি মহোদয় এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও রেঞ্জ ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে ৪ (চারটি) গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিআইজি মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী জেলা, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *