লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও কালাই পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের আয়োজনে ৩০ শে জুলাই (২০২৬) বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত )জনাব আব্দুল্লাহ আল মাহবুব এর সভাপতিত্বে কালাই পল্লী বিদ্যুৎ সমিতি ,জোনাল অফিস , বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় বিষয়ক উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ কালাই জোনাল অফিসের ডিজিএম জোবায়ের আলী বসুনীয়া। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ কালাই জোনাল অফিসের এজিএম নাজির হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )রফিকুল ইসলাম ও কালাই থানা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির। সকল বক্তার বক্তব্য ছিল বিদ্যুৎ ব্যবস্থাপনা ঠিক রেখে ভালোভাবে বিদ্যুৎ সার্ভিস দেওয়া এবং বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসচেতনতা ছাড়া এর কোন বিকল্প নেই। এ সময় সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আব্দুল আল মাহবুব বিদ্যুৎ ব্যবস্থাপনা ভালো রাখা এবং বিদ্যুৎ সাশ্রয় করার কথা বলিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
