লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে জুলাই (২০২৬) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনি রুজ্জামান,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম তিনি বক্তব্যে বলেন এলাকায় মাদক বেচা, কেনা, ব্যবসা,জুয়া খেলা ও চুরি ,ডাকাতি বন্ধের লক্ষ্যে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি,ইনশাল্লাহ্ আমার চেষ্টা চলমান থাকবে। এ সব কথা বলিয়ে ওসি মহোদয় বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনীন ডেইজী ,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শরীফ ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে। সমাপনী বক্তব্য সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে সকলের সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
