মোঃ মানিক মিয়া
রংপুর প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আরমান মিয়া (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন বিন্যাটারী এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল বিন্যাটারী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আরমান মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত আরমান মিয়া বিন্যাটারী এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম, এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী, এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমানসহ হাজীরহাট থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরপিএমপি হাজীরহাট থানার এফআইআর নং-১০/৯৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৫/৩৫৪/৩০৭/৫০৬ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখায় স্থানীয় পর্যায়ে পুলিশের সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *