বুলবুল আহমেদ 
নেত্রকোনা প্রতিনিধি

আজ ১২ই নভেম্বর বিকাল ৪ ঘটিকায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ্ সূফি মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান (নূরু) ।বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরেন্য সাংবাদিক হায়দার জাহান চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,কবি,লেখক প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেমের কবি, তানভীর জাহান চৌধুরী।

উক্ত মহতি আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন সহ হাওলাপুরীর অসংখ্য ভক্ত ও আশেকান   উপস্থিত ছিলেন।

পরিশেষে হুজুর কেবলার মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে আলোচনা সভাটির পরিসমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *