মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস নেশাজাতীয় স্ক্যাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন ২০২৬) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১২ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আব্দুর রশিদ (৬৫)। তিনি সিংড়া উজিরপুর গ্রামের মৃত তোরাব আলী মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *