মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহর গ্রামে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। গ্রামবাসীর উদ্যোগে গঠিত পুলিশ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোহর আদিবাসী পাড়া ও গ্রামের অন্যান্য পাড়ায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
গ্রামবাসী জানান, কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “মোহর গ্রামকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নিশ্চিত করা হবে।”
উদ্যোগটি বাস্তবায়নে মোহর গ্রামের সর্বস্তরের জনগণ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *