সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ফুলবাড়ীয়ার মহিষের চালা থেকে আটক, আনুমানিক ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক উদ্ধার
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সফল অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি দক্ষিণ ওসি উত্তরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
১২ জুন ২০২৬ রাত ৭:৪৫টায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন মহিষের চালা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ২৫,০ টাকা এবং ১২ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১,২০,০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মোঃ মাসুদ রানা ওরফে মাখন ২৪। তার পিতা আব্দুল হামিদ, মাতা জামিনা খাতুন। বাড়ি সাং-ফুলতলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ, ময়মনসিংহ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
