মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরের হাজীরহাট এলাকায় চুরির ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবককে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. হানিফ উদ্দিন মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, হাজীরহাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের হরিরাম পিরোজ গ্রামে মৃত তাজুল ইসলামের বাড়ির উঠানে একজন চোরকে আটক করে রাখা হয়েছে।
সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. লাভলু হোসেন (৩০)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বিলাইচন্ডি পূর্ব কুটিপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর রংপুর-হ-১৫-৪৬৮১। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর-১১/৫৬, তারিখ ১৩ জুন ২০২৬।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *