সামদানী হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২ নম্বর ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে মোঃ সেলিম মিয়া ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে যোগদান করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ফাঁড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্তিতি আরও সুসংহত করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনে গুরুত্ব দেবেন-এমন প্রত্যাশা স্থানীয়দের।
সংশ্লিষ্টরা মনে করছেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে ফাঁড়ির কার্যক্রম আরও গতিশীল হবে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত কার্যক্রমে আরও সক্রিয়তা আসবে বলে আশা করা হচ্ছে।
সেদিন
নতুন ইনচার্জ হিসেরে দায়িত্ব গ্রহণ করায় মোঃ সেলিম মিয়ার প্রতি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একই সঙ্গে তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা সবার।
“নতুন ইনচার্জ হিসেরে দায়িত্ব গ্রহণ করায় মোঃ সেলিম মিয়ার প্রতি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
