লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ২৩ শে সেপ্টেম্বর (২০২৬ )মঙ্গলবার ৪ তলা বিশিষ্ট একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রানা প্রধান। উদ্বোধন কালীন সময়ে উপস্থিত ছিলেন মহাব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি ও জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন নাহার, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল বায়েজিদ বোস্তামী, উপজেলা শাখা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও পৌর বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসানাত মন্ডল,জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মন্জুরুল মাওলা পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহসান হাবিব। এছাড়াও অত্র মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ,কর্মচারী, শিক্ষার্থী এলাকার বিএনপির নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উল্লেখিত একাডেমী ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন
