লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলেকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে তথ্যটি জানা যায়। ১৯ শে জুলাই ২০২৬ রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান কে তার মোবাইল মাধ্যমে কে বা কারা ডেকে নিয়ে যায় শাইলগুন গ্রামের পূর্ব পাশে ও মাত্রাই সোনার পাড়ার পশ্চিম পাশে আশততল পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঘাতকেরা তাকে হত্যা করেছে। উক্ত হান্নান হত্যার খবর পেয়ে রাত ৩ টায় তার ছেলে আজাদুল, স্ত্রীর বড় ভাই ছানোয়ার হোসেন ও ভাগিনা নাঈম ঘটনাস্থলে গিয়ে উক্ত মৃত্যু হান্নানের দুই হাত,পা ও মুখ বাধা অবস্থায় পুকুরের পাহারা দারের ঘরে শোয়া অবস্থায় দেখতে পান। এমন হত্যা কাণ্ডের খবর থানায় পৌছিলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপুর ১২ টায় থানায় থেকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা করার প্রক্রিয়াধীন চলছে। এ তথ্যটি কালাই থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ( ওসি) এর কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
