মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁ সদর থানার পুলিশের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ টেপেন্ডাডল টাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নওগাঁ পৌরসভাধীন রামচন্দ্র পুর এলাকা থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ টেপেন্ডাডল ট্যাবলেট সহ তাঁকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর পরিচয় হল:
নাম: মোছাঃ নুপুর আক্তার (২০), স্বামী- সজীব, গ্রাম – রাইগা, থানা-মহাদেবপুর, জেলা- নওগাঁ।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
