মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

২৯ জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে একজন মাদক কারবারি এবং একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর সার্বিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ, তাজহাট থানার নেতৃত্বে ২৮ জুলাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশরতপুর মডার্ন মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ তারাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি পুড়িয়ায় মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাজহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই দিন বিকেল ৪টা ৫০ মিনিটে তাজহাট থানার লালবাগ এলাকায় পৃথক আরেকটি অভিযানে জিআর-৮০/২০, প্রসেস-৬০৬/২০ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ মাসুদ রানা (৩৮)-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকেও থানায় নিয়ে আসা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযান মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *