সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাকিব হোসেন (১৯) গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার জিআর-৬৬৯/২৪, প্রসেস নং-৩৪০৮/২৬ মামলার বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত শাকিব হোসেন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৪ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব বলেছে, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *