মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী সহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামের মকবুল হোসেনের পুত্র খোকন আলী(২০) ও আজিম উদ্দিনের পুত্র রুবেল হোসেন (১৯)।

জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় থানার এসআই আবু হুরাইরা, এসআই উৎপল কুমার, এস আই মাসুদ আলী, এ এস আই খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের কাশিমবাজার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮পিচ ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়াও দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানার এসআই আবু নাঈম, পিএসআই তুহিন ভূঁইয়া, এএসআই রুহুল আমিন বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বাকুশপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম,কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের খিদির মোল্লার পুত্র আব্দুস সালাম,কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামের আবু হেনা,ভাতরন্দ গ্রামের মাসুদ রানা।

থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *