রবিউল ইসলাম
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতের এক নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার (৫ জুলাই) বিকেলে পৌর শহরের মার্কাজ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গতকাল শনিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় হামলার শিকার হন জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম, শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যদের দাবি, রাত দেড়টার দিকে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীরা একটি কালো ব্যাগ তাঁর মাথায় পরিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

পরিবারের ভাষ্য, প্রায় আধাঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *