সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি ময়মনসিংহের ওসি দক্ষিণ ওসি উত্তরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

*প্রথম অভিযান: মেদিলা এলাকা*
১৪ জুন ২০২৬ বিকেল ৫টা ৩৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন মেদিলা এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল আমীন ৪০ কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২,৫০ টাকা।

গ্রেফতারকৃত নূরুল আমীন পিতা মৃত মমিন বেপারী, মাতা মৃত আমেনা খাতুন, সাং বাহির পাথার, থানা ভালুকা, জেলা ময়মনসিংহের বাসিন্দা।

*দ্বিতীয় অভিযান: জামিরদিয়া কুমারপাড়া এলাকা*
একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯০,০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. রিপন বেপারী ৩০, পিতা মৃত আব্দুল আজিজ, মাতা জুলেখা বেগম, সাং পেরী নারায়নপুর, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ
২. মো. জাকারুল ইসলাম ৩১, পিতা মো. রহুল আমিন, মাতা শিরিন আক্তার, সাং চর কোমরভাঙ্গা, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ

*আইনানুগ ব্যবস্থা ও পুলিশের বক্তব্য*
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *