সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে নিজ বাড়ির নির্মাণকাজ চলাকালে চাঁদার দাবির মুখে পড়েছেন জনতা ব্যাংক পিএলসি.-এর চরপাড়া শাখার সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজের সময় স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর এবং তার সহধর্মিণীর ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা শুধু শারীরিকভাবে আঘাতই করেনি, বরং তাদের প্রাণনাশেরও চেষ্টা করেছে। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে আসবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *