সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

_জমি বিরোধের জেরে ১৪ মে হত্যা, গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার_

নেত্রকোনার কেন্দুয়া থানাধীন বলাইশিমুল গ্রামের আব্দুর রহিম আহম্মদ ৭ হত্যা মামলার দুই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ খ্রিঃ বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামে নিজ বাড়ির সংলগ্ন জমিতে যান আব্দুর রহিম। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে আব্দুর রহিম গুরুতর রক্তাক্ত ও জখম হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আসাদুজ্জামান পিন্টু ৪১ বাদী হয়ে ১৯ মে ২০২৬ খ্রিঃ কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৪, ধারা-১৪৩/৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড। ঘটনার পর থেকেই মামলার অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

র‌্যাব-১৪, ময়মনসিংহ বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল ৪ জুন ২০২৬ খ্রিঃ দুপুর ২:৫০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১। রফিক ৩২
২। কামরুল ২১
উভয়ের বাড়ি নেত্রকোনা জেলায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *