মোরশেদ মিয়া
গাইবান্ধার দাড়িয়াপুর সড়কে মুরগীবাহী একটি পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দিঘি নামক স্থানে দ্রুতগতির মুরগীবাহী পিকআপের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
