মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার বিশেষ অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী চওড়াপাড়া ও কোট মন্থনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
অভিযানকালে জিআর ১৫/২৩ মামলার আসামী মোছাঃ আরজুমা বেগম, জিআর ৭৫/২০১১ মামলার আসামী মোঃ রাজু মিয়া এবং জিআর ৭৫/২০১৯ ও জিআর ৬৩৪/২৩ মামলার আসামী মোঃ সোহাগ হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের হাজীরহাট থানায় নিয়ে আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
